এক নজরে দেখেনিন বঙ্গে কবে কোথায় সভা করবেন মোদি
দি নিউজ লায়নঃ বাংলায় লোকসভা ভোটে প্রায় ১৭টি সভা করেছিলেন নরেন্দ্র মো্দি। আর এই বিধানসভা নির্বাচনে সব ঠিকঠাক থাকলে ব্রিগেডের পর রাজ্যে আরও ১৯টি সভা করার কথা রয়েছে মোদির।
১৮ মার্চ প্রথম সভা পুরুলিয়া। এরপর ২০ তারিখ খড়্গপুরে। বাঁকুড়ায় ২২ মার্চ, ২৪ মার্চ কাঁথি, ১ এপ্রিল মথুরাপুর ও উলুবেড়িয়া এবং ৩ এপ্রিল আরামবাগের সভা। কোচবিহার, সোনারপুর ৬ এপ্রিল সভা করবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়ি, ১২ এপ্রিল কল্যাণী ও বর্ধমান, ১৪ এপ্রিল বারাসত ও কৃষ্ণনগর, ১৭ এপ্রিল গঙ্গারামপুর, ২০ এপ্রিল মুর্শিদাবাদ, ২২ এপ্রিল আসানসোল ও মালদহ এবং ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতা।
এই প্রসঙ্গে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপিকে। তারা বলছেন, বাংলার বিজেপি-র মেরুদণ্ডের জোর কম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুঝতে প্রধানমন্ত্রীকে ২০ বার রাজ্যে ভোটের প্রচারে আসতে হচ্ছে। তাও যদি দলটা নিজেদের লোক দিয়ে ভরা থাকতো। বঙ্গ বিজেপি-র সব প্রথম সারির নেতাই তো এখন তৃণমূলের প্রাক্তন। কাজেই প্রধানমন্ত্রীর না এসে উপায় কী?

Post a Comment